● ●


চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই সহোদরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২৩: ১১

কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ (১৫) ও মোহাম্মদ ওমর ফারুক (১৪) নামে আপন দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাতে বাড়িতে স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করার সময় আকস্মিক অগ্নিকাণ্ডে ঘরের ভেতরেই দগ্ধ হয় দুই ভাই।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় ছোট ভাই মোহাম্মদ ওমর ফারুক। একই দিন রাত ৮টার দিকে গ্রামের মসজিদ মাঠে নিহত ওমর ফারুকের নামাজে জানাজার প্রস্তুতির সময় খবর আসে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহও মারা গেছেন।

রাত ৯টার দিকে ওমর ফারুকের দাফন শেষ করে অপর ভাইয়ের লাশ আনতে হাসপাতালে ছুটে যান স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে করাইয়াঘোনা জামে মসজিদ কবরস্থানে ছোট ভাই ওমর ফারুকের কবরের পাশে দাফন করা হয় বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহকে।

চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ আব্দুল্লাহ ও ওমর ফারুক একই এলাকার মাওলানা ফজলে কাদেরের সন্তান। তারা দুজনই একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, অগ্নিকাণ্ডে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। এ সময় তিনি বলেন, কয়লার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ পরিবারকে আরও সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্তিরি করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডে দগ্ধ হয় আপন দুই ভাই। নিহতদের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »