
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২৩: ৪৯
রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাসিমা বেগম (৪০) নামের এক নারীসহ চারজন আহত হয়েছেন। এদিকে, শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া রাত ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন