● ●


সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: এহসানুল মাহবুব জুবায়ের

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২১: ৪৫

দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি দাবি করেন, আগুনসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের পোশাক (গার্মেন্টস) খাতকে ধ্বংসের অপচেষ্টা চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য সরকার দায়ী; এ ধরনের পরিস্থিতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। জামায়াতে ইসলামী আদর্শিক শক্তিতে বলীয়ান হয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সাবেক ছাত্রদায়িত্বশীলদের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, মেধা ও যোগ্যতাকে দেশ, সমাজ ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক ঐক্য, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রনেতাদের নিয়ে আয়োজিত এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাশিবিরের পরিচালক, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সাবেক দায়িত্বশীল অংশ নেন।

শিক্ষাশিবিরে আলোচনা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, আন্দোলনের কর্মীদের জীবনে অবসরের সুযোগ নেই। মানবতার কল্যাণ সাধনই জীবনের মূল লক্ষ্য। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব পালনের পাশাপাশি অতীতের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত মানোন্নয়ন, জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। যোগ্যতা, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটাতে পারলেই দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখা সম্ভব হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মো. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।

সভাপতির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সাবেক ছাত্রনেতাদের জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে মানুষের সুখ-দুঃখ ও সংকটে পাশে দাঁড়াতে হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে সাবেক ছাত্রনেতাদের এগিয়ে আসতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »