● ●


পঞ্চবটীতে কন্টেইনারের চাপায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পঞ্চবটীতে কন্টেইনারের চাপায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৪: ৫৪

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় মালবাহী কন্টেইনারের চাপায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চবটী বনানী সিনেমা হলের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতীয় তলা সড়কের নির্মাণকাজ চলমান থাকায় পঞ্চবটী মোড় এলাকায় ইন্টারসেকশন, সংযোগ সড়ক ও র‌্যাম্প নির্মাণের কাজ চলছে। এতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়ই ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।

শুক্রবার রাতে ঢাকা থেকে পঞ্চবটীমুখী একটি ছাই রঙের প্রাইভেটকার বনানী সিনেমা হলের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার কাত হয়ে গাড়িটির ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহত চালককে গাড়ি থেকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

চলমান সড়ক নির্মাণকাজের কারণে সৃষ্ট গর্ত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »