● ●


পানি উৎপাদন বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পানি উৎপাদন বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ১২

চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানি উৎপাদন বাড়াতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম ওয়াসা। একই সাথে দেশটির সহায়তায় বাস্তবায়িত ও চলমান দুটি প্রকল্পের পরিধি আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।

শনিবার দক্ষিণ কোরিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

চট্টগ্রাম ওয়াসা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে ওয়াসার সাথে কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত চলমান প্রকল্প এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন প্রকল্পে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বর্তমানে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় চট্টগ্রাম ওয়াসা দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে। বৈঠকে ওয়াসার এমডি ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের সম্প্রসারণের (এক্সটেনশন) ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান চোই জংওন ওয়াসার এসব প্রকল্পে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠক শেষে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, “দক্ষিণ কোরিয়া ভান্ডালজুড়ি প্রকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। তারা নতুন প্রকল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করায় আমরা বিদ্যমান দুটি প্রকল্পের কাজ সম্প্রসারণের জন্য সহযোগিতা চেয়েছি। কোরিয়ান সরকারের মনোভাব যথেষ্ট ইতিবাচক। আশা করছি খুব শিগগির আমরা এসব প্রকল্প নিয়ে কাজ শুরু করতে পারব। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরীতে সুপেয় পানি সরবরাহ যেমন বাড়বে, তেমনি ওয়াসার সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি পাবে।”

বৈঠকে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »