● ●


দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা রাখবে
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা রাখবে

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯: ৪২

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতের মতোই ভবিষ্যতেও অগ্রগামী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে চট্টগ্রামস্থ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে পেশাদারিত্বের সাথে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আগামীতেও তারা এ ধারা অব্যাহত রাখবেন। দেশে গণতন্ত্র বজায় থাকলে সশস্ত্র বাহিনীর মর্যাদা বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বিশ্বও তাদের সম্মানের চোখে দেখে।

বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তিনির্ভর শক্তিশালী বাহিনীতে পরিণত করতে বদ্ধপরিকর উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, সেনাবাহিনীসহ তিন বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষা এবং জাতীয় যেকোনো সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিভিন্ন আসনের সংসদ সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »