● ●


রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩: ৪৭

রাজধানীর খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া তুরাগ ও উত্তরা পূর্ব এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও তাঁতী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক

খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের পাশে রাস্তার ডান দিকে অবস্থিত বাটা শোরুমের সাইনবোর্ডের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। পরে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় মাজহারুলকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তুরাগে যুবলীগ নেতা গ্রেপ্তার

অন্যদিকে, রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।

তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ডিএমপির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান, ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উত্তরায় তাঁতী লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

এ ছাড়া রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

এসআরইউ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার গিয়াস উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »