● ●


ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬: ৫০

চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কলেজ শাখার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ এবং সভাপতি পরিষদের সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ ও মুহাম্মদ দিদারুল ইসলাম।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস পরিদর্শন ও কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে একটি ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রশিবিরের পরিচিত কিছু নেতাকর্মী নিজেদের সাংগঠনিক পরিচয় গোপন করে এ হামলায় অংশ নিয়েছেন। অভিযোগটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। অভিযোগটি সত্য হলে তা আরও উদ্বেগজনক এবং রাজনৈতিক শিষ্টাচার ও সাংগঠনিক নৈতিকতার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে সুস্থ রাজনৈতিক পরিবেশ ও পারস্পরিক আস্থার পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য কিংবা সাংগঠনিক বিরোধের কারণে কারও ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন বা ভিন্নমতের কোনো সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার অধিকার কারও নেই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো, শিক্ষাঙ্গনে ভয়ের সংস্কৃতির অবসান, নিরাপদ পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক চর্চার নিশ্চয়তা। কোনো সংগঠনের পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব যেন অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার হাতিয়ার হয়ে না ওঠে।

নেতৃবৃন্দ অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কলেজ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে আহত নেতাকর্মীদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তির প্রতি সংহতি প্রকাশ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »