● ●


জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১: ৪০

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকার অভিযোগ ওঠা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানা গেছে। এ পদোন্নতিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন একদল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ প্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এতে গ্রেড-১-এ দুজন এবং গ্রেড-২-এ ১৪ জন অধ্যাপক পদোন্নতি পান। গ্রেড-২-এ উন্নীত শিক্ষকদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন। আন্দোলনে অংশ নেওয়ার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশ (ডিবি) দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। জুলাই-আগস্টের সময় তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন বলে বিভিন্ন মহল থেকে বলা হয়।

সাবেক প্রক্টরের এই পদোন্নতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। তাঁদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগগুলোর নিষ্পত্তি ও জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার দাবি জানান তারা।

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সঙ্গে সমঝোতা করলেও আমরা তাঁকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের এমন পদোন্নতি হয়ে থাকলে তা আমাদের জন্য হৃদয়ের রক্তক্ষরণের মতো। জুলাইয়ে যাঁরা গাদ্দারি করেছে, শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে এবং সহযোগিতা করেছে, তাঁদের বিষয়ে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স।’ দ্রুত তদন্ত সাপেক্ষে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলেও আশাবাদ জানান তিনি।

জকসুর জিএস ও জবি শিবিরের সভাপতি আরিফ বলেন, ‘তিনি প্রক্টর থাকাকালে জুলাই আন্দোলনের সময় ক্যাম্পাসের সামনে থেকেই সমন্বয়ক নূর নবীকে গ্রেপ্তার করে গুম করা হয়। তখন তিনি বলেছিলেন, ‘আমার কিছু করার নাই।’ তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন লীগবিরোধী কর্মসূচি পালন করছে। কিন্তু বাস্তবে এই প্রশাসনের আমলেই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক প্রক্টর জাহাঙ্গীর হোসেনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।’

এ বিষয়ে বক্তব্য জানতে জবি উপাচার্যকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »