● ●


বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৮: ২২

হেফাজতে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেছেন, ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। ভারতের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী যেকোনো আগ্রাসীশক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।

তিনি শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করার হুমকি এবং আওয়ামী ফ্যাসিস্টদের জ্বালাও-পোড়াও সংহিসতার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর বাংলাদেশ সর্ম্পকে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থীই নয়; বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তার প্রতি চরম হুমকি।

অনতিবিলম্বে ভারতীয় অজ্ঞ মন্ত্রীর বাংলাদেশ বিরোধী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ সর্ম্পকে ঔদ্ধত্যপূর্ণ ও চরম উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে।

সংগঠনের যাত্রাবাড়ী জোন সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলনা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের ঔদ্ধত্যপূর্ণ হুমকি এবং দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও- পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

এ সময় তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »