● ●


হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না: রিজভী
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না: রিজভী

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৯: ২৩

ফ্যাসিষ্ট হাসিনা ১৭ বছর জোর করে ক্ষমতা দখল করে রেখেছিলেন। রাতের ভোট ও কারচুপির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করেছেন। কেউ প্রতিবাদ করলে তার ওপর চালিয়েছেন অমানুষিক নির্যাতন, জেল-জুলুম। তার শাসনামলে হত্যা, গুম, খুন ও জেল-জুলুম ছিল নিত্যদিনের ঘটনা।

শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এখানে উপস্থিত কেউই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেননি। এত অন্যায় করেও ক্ষমতার দাপটে নিজের ইচ্ছামতো ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়ে গেছেন তিনি। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। এখন আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলছেন তিনি। পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না শেখ হাসিনা।

তিনি আরও বলেন, তার আমলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বড় প্রকল্পের নামে পাচার করা সেই টাকা দিয়ে নেতাকর্মীরা দিল্লি ও আমেরিকায় বড় বড় বাড়ি বানিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তিনি দেশকে সঠিক পথে পরিচালনা করছেন। এটি ফ্যাসিবাদীরা সহ্য করতে পারছে না।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের লৌহজং উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ আলো এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক।

লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ ও আব্দুস সালাম মোল্লা, লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম ও আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. জাহিদুর রহমান জামাল এবং লৌহজং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন খান।

এ ছাড়া সমাবেশে মুন্সিগঞ্জ জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »