● ●


কুয়াকাটায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২০ মে, ২০২১, ১২:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

কে এম জহির, কুয়াকাটাঃ

পর্যটন নগরী কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁর নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্র এলাকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা ‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’ করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কুয়াকাটা পৌরসভার চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে কুয়াকাটার ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য অনন্ত মুখার্জী প্রমুখ সাংবাদিকবৃন্দ। কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ এ কর্মসূচি সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, রোজিনা ইসলাম একজন অনুসন্ধানী সাংবাদিক। গত ১৭ মে তিনি স্বাস্থ্য মন্ত্রনালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। অথচ তাঁর সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবসহ কর্মকর্তারা যে আচরণ করেছেন তা মোটেই গ্রহনযোগ্য নয়। একজন নারী হিসেবেও তাঁর প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি। স্বাস্থ্য মন্ত্রনালয়ের এহেন কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতার প্রতি অন্তরায়।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের দূর্ণীতি নিয়ে রোজিনা ইসলাম তথ্যবহুল একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। যা দেশের জন্য কাজে এসেছে। এতে মুখোশ উন্মোচন হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দূর্ণীতিবাজ আমলাদের। সেই ক্ষোভ থেকে এবং দূর্ণীতিবাজ আমলারা তাঁদের অপকর্ম ঢাকতে রোজিনা ইসলামের সাথে অসদাচরণ করা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে রোজিনা ইসলামের মুক্তি এবং তাঁর নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার জন্য তাঁরা সরকারের কাছে দাবি জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »