● ●


পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার প্রস্তাবিত ৯৬ কোটি টাকার খসড়া বাজেট পেশ
প্রকাশ: ৩০ জুন, ২০২১, ১০:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার প্রস্তাবিত ৯৬ কোটি টাকার খসড়া বাজেট পেশ

মোঃ জহিরুল ইসলাম, কুয়াকাটাঃ

পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভার প্রস্তাবিত ৯৬ কোটি টাকা খসড়া বাজেট পেশ করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার নির্বাচিত হয়ে প্রথমবারের মত এই বাজেট উপস্থাপন করেন। ৯৬ কোটি টাকা আয়ের বিপরীতে প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি টাকা। বাজেট পেশ অধিবেশনে পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ হাসনেয়ারা বেগমের মৃত্যুতে শোকসভা করেন।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমান খান, পৌর সচিব মোঃ হুমায়ুন কবির, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুজ্জামান প্রমুখ। সমাপনী বক্তব্যে পৌর বলেন, পৌরবাসি সহ ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়নি। এ বাজেটে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে নাগরিক সেবা খাতে। এছাড়া পর্যটনবান্ধব নগরী গড়তে সৌন্দর্য বর্ধন,অবকাঠামো উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যখাতে বেশী বরাদ্ধ রাখা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »