● ●


বাকেরগঞ্জে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে পাকা রাস্তা কেটে বাউন্ডারি দেয়ার অভিযোগ
প্রকাশ: ৮ জুলাই, ২০২১, ১০:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে পাকা রাস্তা কেটে বাউন্ডারি দেয়ার অভিযোগ

 

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ মহেশপুরের নতুন বাজারে চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নিয়ামতি ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বিমল চন্দ্র সাহার বিরুদ্ধে পাকা রাস্তা কেটে মন্দিরের বাউন্ডারির দেয়াল নির্মাণ করার গুরুতর অভিযোগ উঠেছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৮ জুলাই পাদ্রীশিবপুর নিউমার্কেট থেকে বয়ে যাওয়া মহেশপুর হয়ে বরগুনা সংযোগ সড়কের নতুন বাজার সাহা মন্দির সংলগ্ন স্থানে।

মোঃ বাবুল হাওলাদার ,মোঃ হেলাল খলিফা, মোঃ বাচ্চু সিকদার, মোঃ রিপন মিয়া, মোঃ আঃ রহিম, আয়েশা, নুরুন্নাহার ও শেফালী অভিযোগ করে বলেন, নিয়ামতি ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিমল চন্দ্র সাহা অাইন কানুন তোয়াক্কা না-করে স্থানীয়দের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলজিইডি কর্তৃক নির্মিত পাঁকা রাস্তা কেটে তার বাড়ির সামনে মন্দিরের বাউন্ডারির দেয়াল নির্মাণ করে আসছে।

তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোনভাবেই রাস্তা কেটে বাউন্ডারি নির্মাণ করা যাবে না। যদি কেউ দিয়ে থাকে বা দেবার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরটিকে এলাকাবাসীরা ব্যাপক সংশয় প্রকাশ করে বলেন, যদি কোন ভাবে এখানে বাউন্ডারি দেওয়া হয় তাহলে সাধারণ জনগণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটবে। তারা দ্রুত এর প্রতিকার দাবি করেন।

এ বিষয়ে বিমল চন্দ্র সাহা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখিয়ে তার অনুমতি ক্রমেই বাউন্ডারির কাজ শুরু করেছি। এমন কি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুমতি নিয়েই কাজ করতেছি।

এ বিষয়ে নিয়ামতি ইউপি চেয়ারম্যান মাসুম মাষ্টার জানান, অামি ঘটনাস্থালে গিয়ে দেখেছি চারটি পিলার রাস্তার উপরে নির্মান করতেছে তাই তাদের ২ ফিট সরিয়ে নিয়ে কাজ করতে বলেছি।

এদিকে এ ঘটনা উপজেলা সদরের সর্বত্র ছড়িয়ে পড়লে বিমল চন্দ্র সাহার কর্মকান্ড নিয়ে সর্বত্র ছি ছি রব পড়ে যায়। তার একের পর এক এসব অপকর্মের জন্য সবাই হতাশা ব্যক্ত করেন। দ্রুত এর প্রতিকার দাবি করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দ্রুত এসব অপকর্মের প্রতিকার হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »