বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০ম।
রোববার (১১ জুলাই) করোনার সংক্রমণে একইদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এই দিন দেশে করোনায় ২শ ৩০ জনের মৃত্যু হয়েছে। আর ১১ হাজার ৮শ ৭৪ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে একদিনে এত মৃত্যু ও নতুন করোনারোগীর শনাক্ত হয়নি বাংলাদেশে। তবে গত রোববারের আগ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত রোগী শনাক্তের রেকর্ড ছিলো ১১ হাজার ৬শ ৫১ জন। আর সর্বোচ্চ মৃত্যু ছিলো ২শ ১২ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় স্থানে ভারত। নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, যেভাবে নতুন করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী ৭ থেকে ১০ দিন পর হাসপাতালে শয্যা খালি পাওয়া যাবে না। পরিস্থিতি হবে করুণ।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণের গতিধীর করতে সরকারের দেওয়া কঠোর বিধি-নিষেধের মধ্যে চলতি সপ্তাহ থেকে দেখা যেতে পারে। এই সপ্তাহে করোনা রোগী শনাক্তের হার কমতে পারে। তবে, মৃত্যু আরও সপ্তাহ দুয়েক বাড়তির দিকেই থাকবে।
রোববার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র রোবেদ আমিন বলেন, সারা দেশেই সংক্রমণ বেড়েছে। খুলনা, ঢাকা, চট্টগ্রামে রোগীর সংখ্যা বেড়ে গেছে। শনাক্তের হার ৩১-৩২ শতাংশ। এভাবে চলতে থাকলে প্রতিদিন শনাক্ত ১৫ হাজারে পৌঁছাতে বেশি সময় লাগবে না। যে হারে হু-হু করে রোগী বাড়ছে, তা অব্যাহত থাকলে আগামী ৭-১০ দিনের মধ্যে হাসপাতালে শয্যা, আইসিইউ খালি থাকবে না। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধি-নিষেধ চলছে। কিন্তু অনেককে জরুরি প্রয়োজন ছাড়াও বাইরে বেরোতে দেখা যাচ্ছে।






এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন
এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি
এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮
এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা
ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো
বাংলাদেশের জন্মের বিরোধিতা, তিন বছর পর ঢাকায় কিসিঞ্জার
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা
পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি সিনেমা! কোনগুলো
শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…
টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম
হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কাল, যেভাবে জানা যাবে
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম