সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঁচামরিচের দাম ৪০০ টাকা
প্রকাশ: ২৬ জুন, ২০২৩, ৮:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাঁচামরিচের দাম ৪০০ টাকা

কাঁচামরিচের দাম হু হু করে বাড়ছে। সোমবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে প্রকারভেদে কাঁচামরিচ প্রতি কেজি ৩২০ থকে ৪০০ টাকা বিক্রি হয়। আর রাজশাহীর বাঘায় রোববার প্রতি কেজি বিক্রি হয় ৩২০ টাকায়। হঠাৎ এই দাম বাড়ার কারণ বলতে পারছেন না খুচরা ব্যবসায়ীরা। তাদের অভিযোগ করছেন, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে।

তবে পাইকারি বিক্রেতারা বলছেন, ‘খড়া ও বৃষ্টিতে মরিচ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দাম বেড়েছে।’

এমন পরিস্থিতিতে সরকার ভারত থেকে কাঁচামরিচি আমদানির অনুমতি দিয়েছে। সোমবার দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আনা শুরু হয়েছে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক পোয়া কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক কেজির দাম ৪০০ টাকা। রোববারও এক কেজি মরিচ ৩০০ টাকায় বিক্রি হয়। একদিনের ব্যবধানে ১০০ টাকা বেড়ে যায়।

একজন ক্রেতা জানান, এক কেজি কাঁচামরিচ ৪০০ টাকা, ভাবা যায়! যেখানে ৪০০ টাকা হলে ৬ কেজি চাল কেনা যায় সেখানে ১ কেজি কাঁচামরিচের দাম ৪০০ টাকা। এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী ইচ্ছামতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আরেক ক্রেতা খোকন মিয়া বলেন, কাঁচামরিচের দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই। আমাদের ধারণা, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে।

তবে পাইকারি ব্যবসায়ীরা জানান, কাঁচামরিচের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজির সুযোগ নেই। চাহিদার থেকে সরবরাহ কম থাকলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।

তারা বলেন, বৃষ্টি ও খড়ায় দেশের বিভিন্ন স্থানে মরিচ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দাম বেড়েছে।

বাঘা (রাজশাহী): বাঘা উপজেলার দিঘা বাজার ঘুরে দেখা যায়, চার দিন আগেও সেখানে কাঁচামরিচ খুচরা প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি হয়েছে। রোববার তিনগুণ বেড়ে ৩২০ টাকায় বিক্রি হয়। সবজি ব্যবসায়ী আয়নাল হক বলেন, চার দিন আগে বাজারে কাঁচামরিচ পাইকারি হিসাবে কেজি ১০০-১২০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারি বাজার থেকে তিনগুণ দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।

এই বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বৃষ্টি না হওয়া এবং প্রচণ্ড রোদ-গরমে খেতে মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।

হাকিমপুর (দিনাজপুর): প্রায় ১০ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে একটি ট্রাক কাঁচামরিচ নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় সরকার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের বাজারে দাম কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে হিলির খুচরা বাজারে ২০ টাকা কমে ১৮০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

আমদানিকারক প্রতিষ্ঠান সততা বাণিজ্যালয়ের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রায় ৫০ টন কাঁচামরিচের এলসি করছি। সরকার আমদানি অব্যাহত রাখলে বাজারে দাম অনেকটাই কমে আসবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »