● ●


শুভ প্রবারণা পূর্ণিমা আজ
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ রোববার। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করেন বৌদ্ধধর্মাবলম্বীরা। বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস, এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়।

বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয় প্রবারণা পূর্ণিমায়।

.

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ভিক্ষু ও বৌদ্ধধর্মের অনুসারীদের তিন মাস সাধনা করার জন্য নির্দেশ দিয়েছেন ভগবান বুদ্ধ। সে অনুযায়ী তাঁরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালন করেন। বর্ষাব্রতের পরিসমাপ্তির দিন হচ্ছে প্রবারণা পূর্ণিমা।

রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এই পূর্ণিমা তিথিতে ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটবে। পরদিন (আগামীকাল সোমবার) থেকে কঠিন চীবর দান শুরু হবে, যা চলবে এক মাস ধরে।

.

প্রবারণা পূর্ণিমা যথাযথ আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের জন্য রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহারে আজ দিনব্যাপী কর্মসূচি পালন করবে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। তাদের সূচি অনুযায়ী, আজ ভোর সাড়ে ৫টায় সমবেত প্রভাতি বন্দনা হবে। ভিক্ষুসংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ হবে সকাল ৭টা ১০ মিনিটে। সকাল সাড়ে ৯টায় হবে বুদ্ধপূজা, শীল গ্রহণ, অষ্টউপকরণসহ মহাসংঘদান। আর ভিক্ষুসংঘের পিণ্ডদান হবে বেলা ১১টা ৫ মিনিটে।

পরে বিকেল ৪টা ১ মিনিটে পবিত্র ত্রিপিটক থেকে সূত্র পাঠ করা হবে। ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা হবে বিকেল ৪টা ২০ মিনিটে। পরে সন্ধ্যা ৬টায় শীল গ্রহণ, আলোকসজ্জা ও ফানুসবাতি উৎসর্গ করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় আরম্ভ হবে ফানুস উৎসব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »