শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনা খাদ্য বিভাগে নতুন বস্তার নামে পুরানো বস্তা কিনে দুর্নীতির অভিযোগ
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনা খাদ্য বিভাগে নতুন বস্তার নামে পুরানো বস্তা কিনে দুর্নীতির অভিযোগ

বিডি ২৪ নিউজ অনলাইন: খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নতুন বস্তার সাথে পুরানো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, পুরানো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।তবে খাদ্য কর্মকর্তারা বলছেন, সরবরাহকৃত নতুন বস্তার সাথে কিছু পুরানো বস্তা সরবরাহ করেছিল ঠিকাদার। শনাক্ত হওয়ার পর ৮ হাজার পুরানো বস্তা রিপ্লেস করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা খাদ্য বিভাগের জন্য নতুন বস্তার দরপত্র আহ্বান করা হয়। এরপর তা মহেশ্বপাশা খাদ্যগুদামে সরবরাহ করা হয়। সেখান থেকে বস্তা বুঝে নিয়ে বিভিন্ন গুদামে সরবরাহ করা হয়।

এর মধ্যে রূপসা উপজেলার আলাইপুর খাদ্যগুদামে ৫০ কেজির বস্তা ৫০ হাজার পিস, ৩০ কেজির বস্তা ১০ হাজার পিস, তেরোখাদা উপজেলার খাদ্য গুদামে ৫০ কেজির বস্তা ৩০ হাজার পিস, ৩০ কেজির বস্তা ১০ হাজার পিস, ডুমুরিয়া খাদ্যগুদামে ৫০ কেজির ৫০ হাজার পিস, ৩০ কেজির ২০ হাজার পিস। ফুলতলা খাদ্যগুদামে ৫০ কেজির ৫০ হাজার পিস, ৩০ কেজির ২০ হাজার পিস বস্তা দেয়া হয়।এছাড়াও, মংলা সাইলো এবং মোংলা পোর্টে জাহাজ থেকেও এই পুরাতন বস্তা খাদ্যশস্য বস্তাজাতের অনুপযোগী বলে ৫০ কেজির ২৫ হাজার পিস ও ৩০ কেজির ১০ হাজার পিস ফেরত পাঠানো হয়েছে।

একটি ভিডিও চিত্রে দেখা যায়, ‘বস্তার গায়ে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ সম্বলিত শ্লোগান আলকাতরা দিয়ে মুছে দেয়া। এছাড়াও বস্তার গায়ে উৎপাদন সাল ২০২২ লেখা রয়েছে।

সূত্র জানায়, তিন মাস আগে টেন্ডার কার্যক্রম শেষ হয়, সেটি বর্তমান ডিসি ফুডের আমলে। কমিটির প্রধান ছিলেন ফুলতলার পিসিএফ জাকির হোসেন। যিনি অতিরিক্ত দায়িত্বে খুলনার সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন। এ কার্যাদেশ পায় মেসার্স চন্দ্রদ্বীপ কনস্ট্রাকশন। এই পুরাতন বস্তা ক্রয়ে আর্থিক ব্যাপক অনিয়ম হয়েছে।

জানা গেছে, বর্তমানে নতুন ৩০ কেজির বস্তায় সরকারি দর প্রতি পিস ৫০ টাকা। অথচ পুরাতন বস্তার দর ১৮/২০ টাকা প্রতি পিস। ৫০ কেজির বস্তা ক্রয়ে সরকারি দর প্রতি পিস ৯০ টাকা। অথচ পুরাতন বস্তার প্রতি পিসের দাম ৩৮/৪০ টাকা।

এ বিষয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি খালিদ হোসেন বলেন, ‘২ লাখ নতুন বস্তা কেনার নামে কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। নতুন বস্তার আড়ালে কেনা হয়েছে পুরানো ব্যবহৃত ও নিম্নমানের বস্তা। এসব বস্তায় খাদ্য সংরক্ষণও ঝুঁকিপূর্ণ।’

জানতে চাইলে মহেশ্বরপাশা খাদ্যগুদামের ম্যানেজার টিসিএফ মোশাররফ হোসেন বলেন, ‘সর্বশেষ ২ লাখ বস্তা হাতে পেয়েছি। সকল বস্তা দেখে বুঝে নেয়ার সুযোগ থাকে না। কারণ প্যাকেট কাটতে হয়। কাটার পর ওই বস্তা অন্য গুদামে পাঠানো সমস্যা হয়। তাই ১০-১৫ শতাংশ দেখে বুঝে নেয়া হয়। আর শর্ত থাকে, কোনো সমস্যাযুক্ত বস্তা শনাক্ত হলে রিপ্লেস করে দিতে হবে। এ অবস্থায় তেরোখাদা গুদামে পাঠানো ২০ হাজার পিস বস্তার মধ্যে ৮ হাজার পিস পুরানো বস্তা পাওয়া যায়। যা ভিডিও করে রেখে সরবরাহকারীকে জানানো হয়। এরপর ওই বস্তা রিপ্লেস করা হয়।’

খুলনা জেলা খাদ্য কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘তেরখাদায় কিছু পুরানো বস্তা পাওয়া যায়। যা সরবরাহকারীকে জানানোর পর বদল করে নতুন বস্তা পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘এ ধরনের সমস্যা হতে পারে। যা শর্ত অনুযায়ী সরবরাহকারী সমাধান করেন। কারণ, নিয়মিত নতুন বস্তার দরপত্র হয়। এতো বস্তা একসাথে দেখে বুঝে নেয়া কঠিন। তাই ধারাবাহিক প্রক্রিয়ায় বস্তা দেখে সমস্যা সমাধান করা হয়।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »