খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

অনলাইন নিউজ : খুলনায় ইমরান হোসেন মুন্সি (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন মাদারীপুর জেলার মুন্সিবাড়ির বাবুল মুন্সীর ছেলে। বর্তমানে খুলনা নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া বাসায় থাকতেন এবং ইট-বালুর ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। কাস্টমস ঘাট মোড়ে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‌‘গুলিবিদ্ধ ইমরানকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নামে একটি হত্যা মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে কাজ পুলিশ। তাকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে জানতে পেরেছি। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »