বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


তালতলীতে নকল সরবরাহের দায়ে শিক্ষকসহ আটক ১০
প্রকাশ: ৮ মে, ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তালতলীতে নকল সরবরাহের দায়ে শিক্ষকসহ আটক ১০

তালতলী প্রতিনিধি

তালতলীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিকে সমমানের দাখিল পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে চারজন শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়েছে।

রোববার বহিষ্কার ও আটকের এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পিকে মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ২য়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মো. আসাদুল ইসলাম ও ফারজানা আক্তার নামে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আসাদুল উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ফারজানা আক্তার পিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা গোপন সংবাদের ভিত্তিতে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে চারজন শিক্ষকসহ ১০ জনকে হাতেনাতে ধরে ফেলেন।

এরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম, মোসা. ফাহিমা আকতার এবং বালিয়াতলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল উদ্দিন ও মো. মনোয়ার হোসেন।

অন্যরা হলেন- ইয়ামিন আকতার (১৮), মো. ওবায়দুল ইসলাম (২২), সাফা মনি (১৭), মো. কামাল হোসেন (২৫), শাহনেওয়াজ (২৩) ও মোসা ফজিলা (৪০)। এদের তালতলী থানায় সোপর্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »