ভালোবাসা :শামীম ফাতেমা মুন্নী
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৩, ৮:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালোবাসা :শামীম ফাতেমা মুন্নী

কতটুকু সময় পেরুলে এক সমুদ্দুর জীবন পেরুনো যায় ?
কতদূর মায়ায় বাঁধলে তাকে ভালোবাসা বলা যায় ?
কতখানি ভালোবাসলে এক সীমাহীন জীবন যাপিত বলা যায় ?
ভীষণ আদুরে আদরে বুকের কূলে আছড়ে পড়া অভিমানে
অগুণন ঢেউয়ের কাছে প্রশ্নের ধারাপাত রেখে আসা …..!

আদিগন্ত বিস্তৃত স্বপ্নের বিচ্ছুরণে ছড়ানো পবিত্রতার অনলে
ডুবন্ত সূর্যের রূপালি বলয় কোমল ছায়া ফেলে হৃদয়ের অতলে..

স্রষ্টার কাছে সমর্পণ তাই কৃতজ্ঞ সিজদায় অহর্নিশ ,
সময়ের কাছে নতজানু হতে হয় সমুদ্রিত মনের দৃষ্টিতে,
শূন্যতা নেই কোথাও যেন ভালোবাসার গোলাপ বৃষ্টিতে
দারুণ ঝাঁকুনিতে জাগে মরিচা ধরা কাঁটাতার ছন্দময় সৃষ্টিতে!

সোনালি সূর্যোদয়ের একান্ত প্রহরের অপেক্ষায়
মন বিহঙ্গ ইচ্ছেডানা মেলে একান্তে আপন আকাশে —

ভালোবাসতে শিখেই ভালোবাসা শেখাতে হয় ….
ভালোবাসার ইচ্ছেরা এমনই হয় ….
যতন করেই যত্নের সংজ্ঞা শেখাতে হয়
আড়ালে নয় ,সংশয়ে নয় ,নয় হতাশায় ,
জীবনকে ভালোবেসেই জীবনের মুখোমুখি হতে হয় ,
আর সময়ের সাথে সম্পর্কের সংজ্ঞা জেনে নিতে হয় ।

/ শামীম ফাতেমা মুন্নী
০৯/০১/২০২২




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »