বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


মহিপুরে পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা, অভিযোগ নারীর
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মহিপুরে পুলিশের ভয় দেখিয়ে গহনা নিলেন যুবদল নেতা, অভিযোগ নারীর

বিডি ২৪ অনলাইন নিউজ: পটুয়াখালীর মহিপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলম সন্যমতের বিরুদ্ধে চুরিকৃত রূপার গহনা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের মিঠুন গিনি হাউজ থেকে ৩০০’শ ভরি রূপার গহনা চুরির ঘটনা ঘটে। সেসব চুরিকৃত রূপার গহনাসহ পুলিশ চোরচক্রের দুই সদস্যকে আটক করেন। চুরিকৃত গহনা মহিপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। সেসব বিক্রিকৃত গহনা কৌশলে পুলিশের ভয় দেখিয়ে হাতিয়ে নেন স্থানীয় যুবদল নেতা আলম।

গেল বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে মহিপুর সদর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা পাখি আক্তার নামে এক নারীর বাসায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী যুবদল নেতা আলম সন্যমত পুলিশের ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় দুই ভরি রূপার গহনা ও নগদ দুই হাজার পাঁচশ টাকা হাতিয়ে নেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পাখি আক্তার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কিছু রূপার গহনা ক্রয় করেন। পরে আলম সন্নামতের মাধ্যমে জানতে পারেন, গহনাগুলো চুরি করা। এরপর আলম সন্নামত তাকে ভয়ভীতি দেখিয়ে গহনাগুলো নিজের কাছে নিয়ে নেন এবং অতিরিক্তভাবে নগদ ২ হাজার ৫০০ টাকা পুলিশকে দেওয়ার কথা বলে আদায় করেন বলে অভিযোগ করেন পাখি আক্তার।

৪ মিনিট ২০ সেকেন্ডের একটি কথোপকথনের অডিওতে শোনা যায়, আলম সন্যমত গহনাগুলো মহিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আকন ফিরোজের কাছে জমা দিয়েছেন। ফিরোজও অডিওতে বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত আলম সন্যমতের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে ফোনের সংযোগ কেটে দেন।

অভিযুক্ত আইয়ুব আকন ফিরোজের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “বিভিন্ন কৌশলে টোপ দিয়ে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে।” পরে প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতের কথা বলে ফোন সংযোগ কেটে দেন এবং পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলে কথা বলতে রাজি হননি।

মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। খোঁজ নিচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে কোনো অপরাধীর ঠাঁই নেই।”

মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ বলেন, “আমি মাত্র বিষয়টি জানতে পেরেছি। কাউকে সালিশের দায়িত্ব দেওয়া হয়নি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মহিপুর থানা পুলিশ বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করছে। এর বাইরে কেউ কেন মালামাল বা গহনা জমা দেয়নি। পুলিশের নাম বলে যদি কেউ উদ্ধার করে সেটা অবশ্যই প্রতারণা। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »