শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহে পাশের হার ৫১.৫৪, মেয়েরা এগিয়ে
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পাশের হার ৫১.৫৪, মেয়েরা এগিয়ে

বিডি ২৪ অনলাইন নিউজ: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫১.৫৪ ভাগ। এতে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৯৬ জন।

ছেলেদের সংখ্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ্যা ২২ হাজার ৪২০ জন। এ হিসাবে পাশের হারে সাফল্য দেখিয়েছে মেয়েরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অংশ নিয়েছিল ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর ‍মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের ‍সংখ্যা এক হাজার ১১৭ এবং মেয়েদের সংখ্যা এক হাজার ৫৬৭ জন। বিজ্ঞান শাখায় ৭৬ দশমিক ৯০ শিক্ষার্থী পাশ করলেও মানবিক এবং ব্যাবসায় শিক্ষা শাখার ফলাফলে ভরাডুবি হয়েছে। এই দুই শাখায় পাশের হার যথাক্রমে ৪৫.৬৪ এবং ব্যাবসায় শিক্ষা শাখায় ৪১.১২ শতাংশ।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। প্রতিষ্ঠান ৩টি হলো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর হাই স্কুল এন্ড কলেজ এবং নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন হাই স্কুল এন্ড কলেজ। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের ‍সংখ্যা ১৫টি।

এর মধ্যে ময়মনসিংহের ৭টি, জামালপুরের ২, নেত্রকোণার ৪টি এবং শেরপুরের ২টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভুটিয়ারকোণা আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, নান্দাইলের বরিল্লা কে.এ. হাই স্কুল এন্ড কলেজ, ত্রিশালের সিটি রয়েল কলেজ, ত্রিশাল আইডিয়াল কলেজ, গৌরীপুর পাবলিক কলেজ, মুক্তাগাছার প্রিন্সিপাল পারভীন জাকির কলেজ, ফুলবাড়িয়ার আলাপসিংহ কলেজ।

এছাড়া শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে জামালপুরের বকশিগঞ্জের চন্দ্রাবাজ রাশিদা বেগম স্কুল এন্ড কলেজ এবং মেলান্দহ উপজেলার এস এম শিখা মোখলেসুর রহমান কলেজ, নেত্রকোণার কেন্দুয়র গোপালপুর মডেল কলেজ, জনতা আদর্শ মহাবিদ্যালয়, নেত্রকোণা সদেরর ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ এবং পূর্বধলার জোবায়দা জহুরউদ্দিন সরকার মহিলা কলেজ। শেরপুর সদরের মন্মথ দে কলেজ এবং নালিতাবাড়ি উপজেলার হীরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজ।

বোর্ড চেয়ারম্যান বলেন, ফলাফল বা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটি সবাইকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৫১ শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিল।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »