সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন নিউজ : ময়মনসিংহের তারাকান্দায় মাদ্রাসায় মেয়েকে খাবার দিয়ে ফেরার পথে মো. জামাল উদ্দিন নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে তারাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।মো. জামাল উদ্দিন (৬০) নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র। তিনি বানিহালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির কর্মী ছিলেন।

জানা যায়, বানিহালার ইউপি সদস্য মো. জামাল উদ্দিন বাড়িসংলগ্ন দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় মেয়েকে রাতের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় তাকে একদল দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টায় তার মৃত্যু ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নলচাপড়া গ্রামের মো. কছিম উদ্দিন ও আনোয়ার হোসেন নামে দুইজনকে আটক করেছে।

উপজেলা বিএনপি নেতা জোবায়ের হোসেন তালুকদার ও নিহতের ভাই আজহার উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন।

তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, পূর্বশত্রুতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »