২হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান সেলিম মিয়া জে,কে
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন চেয়ারম্যান সেলিম মিয়া জে,কে

মোঃ মোস্তাইন বিল্লাহ
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে (২১ এপ্রিল) শুক্রবার , ২ হাজার হত-দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গী ও নগদ টাকা উপহার প্রদান করেন চেয়ারম্যান পরিবার।

মূলত ইউনিয়নের ধনী-গরীব সকল জনগনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই ঈদ উপহার হিসাবে শাড়ি, লুঙ্গি এবং নগদ টাকা বিতরণ করেন চর এলাকার জনদরদী, দানবীর খ্যাত এই মহৎ ব্যক্তি বর্তমান সফল ইউ,পি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জে, কে এবং তাঁর পরিবার।

তিনি উপস্তিত সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর পারিবারিক ও ব্যক্তিগত অর্থে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের সদস্যরা। এই বিষয়ে তারা আরও বলেন, আমরা গরীব মানুষ আমাদের মধ্যে এমনও পরিবার আছে ঈদে নতুন জামা-কাপড়ের কথা তো দূরের কথা, তিন বেলা দু-মুঠো খেতেই পাইনা! আমাদের মাঝে ঈদ উপহার নিয়ে আসার জন্য তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া করি তাঁকে আল্লাহ যেন আরও ধন-সম্পদ দান করে, আর আমাদের মত গরীবদের আরও বেশী বেশী সহায়তা করতে পারেন।

এছাড়াও উপস্থিত সকলেই তাঁর এবং তাঁর পরিবারের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এই বিষয়ে ইউ. পি. চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জে,কে বলেন, ধন সম্পদ আল্লাহর দান, আমার বলতে কোন কিছুই নাই। আমার সামান্য প্রচেষ্টায় ১০ টা অস্বচ্ছল পরিবার যদি কিছুটা স্বাচ্ছন্দ্যে ঈদ কাটাতে পারে সেটাই আমার স্বার্থকতা। শুধু আমি নই সকলেরই উচিত চারপাশে দারিদ্রতার তাড়নায় নিষ্পেষিত অসহায়, অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

বিতরন কালে সেলিম মিয়া জে,কে এর বাবা জনাব মোঃ আ: মজিদ, চাচা মোঃ ইসহাক হোসেন বিমান, বড় ভাই মোঃ গোলাপ জামাল, ছোট ভাই জিয়াউর রহমান ও উকিল মিয়া সহ পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউ, পি সদস্য তাওহীদুজ্জামান জীবন, আমেজ আলী সহ স্থানীয় আরও অনেকেই উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »