সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সেই শিশুর দায়িত্ব নিলো জেলা প্রশাসন
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ১:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সেই শিশুর দায়িত্ব নিলো জেলা প্রশাসন

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট থেকে বের হয়ে আসা সেই শিশুর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসন। শনিবার (১৬ জুলাই) রাতে ময়মনসিংহ মহানগরীর লাবিব প্রাইভেট হাসপাতালে তাকে দেখতে এসে এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাকে চিকিৎসা সেবা দেওয়াসহ প্রাইভেট হাসপাতালে অন্য মায়েদের বুকের দুধ খাওয়ানো হচ্ছে।

তিনি বলেন, ‌‘শিশুটির চিকিৎসা খরচসহ তার লালন-পালনের ব্যয় জেলা প্রশাসন বহন করবে। তার দায়িত্ব এখন থেকে জেলা প্রশাসনের। ইতোমধ্যে অনেক ধনবান ব্যক্তি শিশুটিকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। এভাবে অসহায় মানুষের পাশে সহযোগিতার তার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকেরই দায়িত্ব।’

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মো. কামরুজ্জামান জানান, তাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার হাতে ও কাঁধে দুটি হাড় ভেঙে যাওয়ায় অর্থোপেডিক সার্জনের সহযোগিতা নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় শিশুটির বাবা-মা ও বোন নিহত হয়। এ সময় ট্রাকের চাপায় রত্নার গর্ভে থাকা সন্তান বের হয়ে আসে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »