শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


খোকন সেরনিয়াবাত বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খোকন সেরনিয়াবাত  বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

বরিশালে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
বিশেষ প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, বরিশালবাসীকে পবিত্র ঈদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোকন সেরনিয়াবাতকে দিয়েছেন। এই উপহার আমাদের ধরে রাখতে হবে। খোকন সেরনিয়াবাতকে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। বরিশালে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ২৮ এপ্রিল শুক্রবার বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর হোসেন আমু। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ ) জাহিদ ফারুক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর , সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য তার পছন্দের প্রার্থী দিয়ে বরিশালে পাঠিয়েছেন। খোকন সেরনিয়াবাত সরাসরি তার প্রতিনিধি। যার শরীরে আজো ৭৫ এর হত্যাযজ্ঞের চিহ্ন রয়েছে, তার পিতা নৃশংসভাবে শহীদ হয়েছেন। তাকে নির্বাচিত করলে এই বরিশাল তিলোত্তমা নগরী হবে। নতুন বরিশাল হবে। নির্বাচনী কার্যালয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বরিশালের আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মেয়র পদে নৌকা প্রতীকের একমাত্র বাহক হিসেবে আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে নিয়ে সব দ্বিধাদ্বন্দের অবসান ঘটিয়ে তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ জড়ো হয়েছিলেন বরিশালের সার্কিট হাউসের বিপরীতে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে। নেতৃবৃন্দ এতে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের বাহক আবুল খায়েরকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গিকার করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধশালী দেশে পরিনত করতে রাতদিন কাজ করে যাচ্ছেন। সেই সমৃদ্ধশালী দেশের বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরনে তার মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে হবে। সকলে মিলে প্রধানমন্ত্রীর প্রার্থীকে জয়ী করিয়ে, বরিশালের যে উন্নয়ন ব্যাহত হয়েছিলো সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, এটা নিজেদের বাঁচা-মরার নির্বাচন মনে করে দিন রাত কাজ করবেন। বরিশালের উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়ী করে আনতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আমি বরিশালকে ভালোবাসি। আমার দুর্ভাগ্য আমি বরিশালের মানুষের সাথে খুব একটা পরিচয় হবার সুযোগ পাইনি। এবার যখন সেই সুযোগ পেয়েছি আল্লাহর ইচ্ছায় আমি মেয়র নির্বাচিত হলে সব অনিয়ম দুর্নীতি দূর করবো। আপনাদের বন্ধু হয়ে কাজ করবো। নতুন বরিশাল, জয় হোক শেখ হাসিনার। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল আওয়ামী লীগের পক্ষ থেকে জেলার সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ও মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি একেএম জাহাঙ্গীর বক্তব্য রাখেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »