বুধবার ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


৬০ ফুট লম্বা গাছের ১২ ইঞ্চি কলা!
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৬০ ফুট লম্বা গাছের ১২ ইঞ্চি কলা!

বিডি ২৪ নিউজ অনলাইন: একেকটি কলাগাছ অবলীলায় ওঠে গেছে ৬০ ফুট পর্যন্ত। এর একটি কলার দৈর্ঘ্য ১ ফুট পর্যন্ত হতে পারে। শুনতে কেমন অবিশ্বাস্য মনে হলেও গল্পটা জায়ান্ট হাইল্যান্ড ব্যানানা বা মুসা ইনজেনসের। এটি পৃথিবীর সবচেয়ে বড় কলাগাছ। শুধু যে এটি কলাগাছের সবচেয়ে বড় জাত তা নয়, কাঠজাতীয় নয়- এমন গাছের মধ্যেও এটি সবচেয়ে বড়।

পৃথিবীর সবচেয়ে বড় কলাগাছ ৬০ ফুট পর্যন্ত লম্বা হয়যদ্দুর জানা যায়, ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি পর্বতে প্রথম এর খোঁজ পাওয়া যায়। এ ছাড়া ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ মিটার উচ্চতার অঞ্চলে সাধারণত বিশালকায় এই কলাগাছের দেখা মেলে। গাছের কাণ্ড ১৫ মিটার পর্যন্ত লম্বা হয়। এর সঙ্গে পাতাসহ অংশটি যোগ করলে মোটামুটি ২০ মিটার বা ৬৫ ফুটের মতো উঠে যায় এ গাছ। এমনকি এ গাছ ৩০ মিটার বা প্রায় ১০০ ফুটের মতো হওয়ার খবরও মেলে, যদিও এ তথ্য সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিশাল এই কলাগাছের কাঁদিতে সাধারণ ২৫০-৩০০টি কলা হয়। একেকটি কাঁদির ওজন কমসে কম ৬০ কেজি বা ১৩২ পাউন্ড। এ ধরনের একেকটি গাছের ব্যাস ৩ ফুটের বেশি।

সবচেয়ে বড় কলাগাছের কলাগুলোও আকারে অনেক বড়এই গাছের ফল মানে কলাও নেহায়েত ছোট নয়। ৮ ইঞ্চি থেকে ১ ফুট পর্যন্ত হতে পারে। এক ফুটি কলার কথা চিন্তা করলেই কেমন লাগছে, ঠিক না। কলাপ্রেমীদের পক্ষেও এমন বিশালাকায় একটি কলা শেষ করা মুশকিল হয়ে যাবে, সন্দেহ নেই। তবে এই কলার চামড়া সাধারণ কলার মতো হলুদ, ভেতরটা বাদামি।

সাধারণত খাড়া গিরিখাদের মধ্যে আর্দ্র বা ভেজা জায়গায় কিংবা পাহাড়ের ওপরে জলা জায়গার কিনারে এ গাছ জন্মায়। বিভিন্ন জায়গায় অবশ্য এটি চাষের চেষ্টা করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই বেশি দিন বাঁচেনি গাছ। ঠিকভাবে যত্ন না নেওয়ায় কিংবা উপযোগী পরিবেশ না পাওয়ায় এটি হয়েছে। কখনো কম বয়সী বীজ ব্যবহার করার কারণেও এ সমস্যা হয়েছে।

একেকটি কলার কাঁদির ওজন ৬০ কেজি পর্যন্ত হয়এই গাছের জন্য উচ্চতাটা জরুরি। এ কারণে উষ্ণমণ্ডলীয় নিম্নভূমিতে এটি জন্মানো কঠিন। তবে খুব বেশি উঁচু এলাকা না হলেও রাত শীতল কিংবা সাগরের ধারে উষ্ণ জলবায়ুর এলাকা যেমন পর্তুগাল, উত্তর নিউজিল্যান্ড, ক্যালিফোর্নিয়া উপকূল, ব্রাজিলের দক্ষিণ উপকূলে এ গাছ টিকে যাওয়ার খবর পাওয়া যায়।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, রেয়ার পাম সিডস ডট কম, মেটা অ্যাফিশিয়েন্ট ডট কম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »