মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অটোরিকশায় বাসের ধাক্কা পিকআপের চাপা, মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২, ২:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অটোরিকশায় বাসের ধাক্কা পিকআপের চাপা, মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

বরিশাল ডেক্স : কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক হাবিবুর রহমান (২৭), চান্দিনার মাধাইয়া এলাকার তন্নী (২০), তার মেয়ে মুনতাহা (২) ও খালা রেজিয়া (৪৫)।

আহত দুইজনকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী বাস যাত্রী জালাল উদ্দিন রিমন বলছেন, ‘কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিকশাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়, পরে পেছন থেকে অপর একটি পিকআপ অটোরিকশায়কে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ’

কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সোলেমান হোসেন বলেন, আমাদের হাসপাতালে শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যায়। আহত অপর দুইজনকে কুমেকে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলেই দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কন্যা শিশু ও সিএনজি চালক মারা গেছেন। আমরা ঘাতক বাস ও পিকআপটিকে চিহ্নিত করার চেষ্টা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »