অনির্বাণ ইচ্ছে : শামীম ফাতেমা মুন্নী
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অনির্বাণ ইচ্ছে : শামীম ফাতেমা মুন্নী

যে সময় কথা বলে, আছি তার অপেক্ষায়!
সময়ের স্রোতে দ্বিধান্বিত মন সংশয়ে ভোগে কাঠগড়ায়।

নির্মম সময় কথা বলে উঠুক পাতাঝরার দিনের কান্নায়, বসন্তদিনের ছায়ায়, শরৎ এর নীল সাদা মেঘের ভেলায়!

আমি উড়তে চাই পাখির ডানায়,
দৌঁড়াতে চাই প্রজাপতির মায়ায়,
নিস্পাপ হাসির প্রতিধ্বনি শুনতে চাই বুকের গহীনে,
মন উজাড় করা কান্নায় ভালোবাসতে চাই!
বিশ্বাস করো, আমি নির্ভার হতে চাই !

হৃদয়ের উষ্ণ অনির্বাণ আলোয় নিজেকে পুড়িয়ে
নিখাদ হতে চেয়ে প্রায়শ্চিত্তের তাপে জ্বলে যাই !
জীবনে তবু ভালোবেসে যাই, ভালোবাসা চাই ।
নিজেকে নিয়ে ভালো থাকা নয়,সবাইকে ভালোবেসে
ভালো রাখার জন্য এক জীবন উৎসর্গ করে যেতে চাই।

স্নিগ্ধ মোম শেষ হতে থাকে নিজেকে পুড়িয়ে আলো করে
উপমাটা বেশ লাগে নিজেকে উষ্ণ মায়াবী মোম ভেবে !
নির্ঘুম রাত পেরিয়ে সোনালী ভোরে জীবনের মাস্তুল
হাতছানি দেয় আবারো জোরালো হাতের নাবিক হতে।

ছেড়ে দিয়েছি সব অপ্রতিরোধ্য সময়ের হাতে,
সময় কথা বলবে তাই চেয়ে থাকি অপলকে।

০৫/০২/২০২৩




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »