শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অবহেলায় রোগীর মৃত্যু, চিকিৎসক ও নার্সে বিরুদ্ধে মামলা
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবহেলায় রোগীর মৃত্যু, চিকিৎসক ও নার্সে  বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: জে এইচ খান লেলিন ও সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ আসমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) ভিকটিমের চাচা এ্যাডভোকেট মো. নুরুজ্জামান সিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত পিবিআই, পটুয়াখালীকে ১৩ ফেব্রুয়ারি আদালতে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২১ ডিসেম্বর ২০২২ নীলগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. মাকসুদুর রহমান সিকদারের পুত্র ভিকটিম স্বপন সিকদারকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসার সুব্যবস্থা না করে টাকা উপার্জনের অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তিগত কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়। এরপরে পরীক্ষার রিপোর্টসহ ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্তরা যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে দায়িত্ব অবহেলা করে সময় ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে জরুরি বিভাগের একজন নার্স ভিকটিম স্বপন সিকদারকে অক্সিজেন মাস্ক পড়িয়ে দেয়। এতে সে কিছুটা সুস্থ বোধ করছিল। কিন্তু পরক্ষণেই অক্সিজেন মাস্ক খুলে ভর্তির জন্য তাকে দোতলায় পাঠিয়ে দেয়া হয়। এতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পুনরায় মাস্ক পড়িয়ে দেয়ার জন্য অভিযুক্তদের প্রতি ভিকটিম আকুতি মিনতি করে শুরু করে। কিন্তু অভিযুক্তরা অক্সিজেন মাস্ক তাকে না পড়িয়ে ডিউটি শেষ বলে চলে যায়। এরই মধ্যে স্বপন সিকদার মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাদীর দাবি অভিযুক্তদের চিকিৎসা অবহেলার কারণে স্বপন সিকদার মারা গেছেন।

উল্লেখ্য, অভিযুক্ত চিকিৎসক জে এইচ খান লেলিন ইনজুরি সার্টিফিকেটে অর্থের বিনিময়ে সাধারণ জখমকে গুরুতর এবং গুরুতর জখমকে সাধারণ উল্লেখ করে মেডিকেল সনদ সরবরাহ করেন। এ নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং মামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ডাক্তার জে এইচ খান লেলিন জানান, তিনি ওই রোগীকে যথাযথ চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে সরকারি কাজে হাসপাতালের বাহিরে ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »