মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে বরিশালে ১২৮ জেলের কারাদণ্ড
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২, ১:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে বরিশালে ১২৮ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ রক্ষা অভিযানের গেল চার দিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে বরিশাল বিভাগে ১২৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এছাড়া এ পর্যন্ত ১৮ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার ১১ অক্টোবর মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না। যদিও অভিযানের মধ্যেও সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। জনবল ও যানবাহন সংকটসহ নানা সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা ও পুলিশ প্রশাসন।

আর সংকটের মধ্যেই মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ১৫৬টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান পরিচালিত হয় ৫৯৯টি। এসব অভিযান থেকে ১ হাজার ১৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১৪৪টি মামলায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ১২৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ৩৩ হাজার ৫০০ টাকা।

মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১৫৪টি অবতরণ কেন্দ্র, ১ হাজার ২৪টি মাছঘাট, ১ হাজার ৯৫৭টি আড়ত, ১ হাজার ২১৮টি বাজার পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »