শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিযুক্তদের বিচার দাবি-শিক্ষার্থীদের বিক্ষোভ মঠবাড়িয়ায় বিউটিশিয়ানকে বালিশচাপায় হত্যা
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অভিযুক্তদের বিচার দাবি-শিক্ষার্থীদের বিক্ষোভ মঠবাড়িয়ায় বিউটিশিয়ানকে বালিশচাপায় হত্যা

মো: মনির আকন ,মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় শাম্মী আক্তার (৪০) নামে এক বিউটিশিয়ানকে বালিশচাপায় হত্যার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেমে করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল দশটায় শহরের কে এম লতীফ ইনস্টিটিউশনের বিক্ষুব্ধ শিক্ষার্থী এ বিক্ষোভ প্রদর্শন করে।
নিহত ওই বিউটিশিয়ান তার স্বামীর সাথে স্কুল শিক্ষিকা আপন বড় ভাইয়ের স্ত্রীর পরকিয়ার অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী ও তার প্রেমিকা আপন ভাবি মিলে শ^াসরোধ করে হত্যা করে। নিহত শাম্মী মঠবাড়িয়া পৌরশহরের কে.এম লতীফ সুপার মার্কেটে একটি শাম্মী বিউটি পার্লারের স্বত্তাধিকারি।


এদিকে এ হত্যাকা-ের ঘটনায় শহরের কে এম লতীফ ইনস্টিশনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অভিযুক্ত স্কুল শিক্ষিকা আয়শা খানম ও নিহত বিউটিশিয়ান শাম্মীর স্বামী সিরাজুস সালেকীন এর দ্রুত বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ও গুরুত্বপূরর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের সম্মুখ সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্ত্য দেন স্কুল শিক্ষার্থী সাব্বির হোসেন, গোলাম রাব্বি, কামরুল হাসান, মো রাকিব ও মো. ইমরান হোসেন প্রমুখ। এসময় ব্ক্ষিুব্ধ শিক্ষার্থী হত্যায় জড়িত নিজ বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা খানমকে বহিষ্কার ও হত্যাকারিদের ফাঁসির দাবি জানান।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ বিউটিশিয়ান শাম্মি আক্তারের সাথে ফিরোজ আলমের প্রথম বিয়ে হয়। তাদের দুই সন্তান থাকা অবস্থায় গত ১২ বছর আগে স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর শাম্মী বিউটি পার্লারের ব্যবসা শুরু করে দুই সন্তানের লেখাপড়া চালিয়ে আসছিলেন। গত দুই বছর আগে সিরাজুস সালেকিন নামে এক তরুণের সাথে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। আপন ভাবি স্কুল শিক্ষকা আয়শা খান এ বিয়ে মধ্যস্তা করেন। বিবাহ বার্ষিকী উপলক্ষে শাম্মীর স্বামী সালেকিন এক সপ্তাহ আগে ঢাকা থেকে মঠবাড়িয়া আসেন। বিবাহ বাাির্ষকী অনুষ্ঠানের জন্য গত রবিবার রাতে স্বামী সালেকিন ও ভাবি আয়শা খানম তাদের থানাপড়ার ভাড়াটিয়া বাসায় অবস্থান করছিলেন। রাতের খাবার শেষে শাম্মি তার স্বামীকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের আলাদা কক্ষে ভাবি আয়শা খানম ঘুমান। রাত তিনটের দিকে শাম্মি ঘুম থেকে জেগে স্বামীকে বিছানায় না পেয়ে কক্ষ থেকে বের হয়ে ভাবির কক্ষে ঢুকে দুজনকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখতে পায়। এনিয়ে ঝগড়াঝাটি বাঁধে। এক পর্যায় স্বামী সালেকীন ও ভাবি আয়শা মিলে শাম্মীর মুখম-লে বালিশ চেপে ধরে শ^াসরোধ করে হত্যা করে। পরে পুলিশ হাসপাতাল হতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
এ ঘটনায় নিহত ওই গৃহবধূর ছেলে সাইম আলম (১৭) বাদী হয়ে গতকাল মঙ্গলবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সিরাজুস সালেকীন (৩৩) ও আপন মামি স্কুল শিক্ষিকা আয়শা খানম (৫০)কে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
গ্রেপ্তারকৃত স্বামী শেখ সিরাজুস সালেকীন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের শেখ মোহম্মদ আলীর ছেলে এবং আয়শা খানম মঠবাড়িয়া শহরের কেএম লতীফ ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষিকা ও পার্শবর্তী শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের এমাদুল হকের স্ত্রী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »