শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


অর্থের অভাবে আমিরুলের কলেজে পড়া অনিশ্চিত
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অর্থের অভাবে আমিরুলের কলেজে পড়া অনিশ্চিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী আমিরুলের গোমস্তার লেখাপড়া বন্ধের পথে। ভালো ফল করেও অর্থের অভাবে তার কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। আমিরুল এ বছর উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

স্থানীয়রা জানায়, আমিরুলের বাবা রাজ্জাক গোমস্তা একজন দরিদ্র কৃষক। অন্যের পানের বরজে শ্রমিক দিয়ে চলে রাজ্জাক গোমস্তার সংসার। অভাব-অনাটন ও টানাটানির সংসারে আমিরুল গোমস্তা দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা লেখাপড়ার পাশাপাশি পারিবারিক কাজে সহযোগিতা করত। তিন ভাই বোনের মধ্যে আমিরুল সবার ছোট। মা মুন্নী বেগম একজন গৃহিনী।

মেধাবী আমিরুল গোমস্তার সাথে কথা বলে জানা গেছে, তার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান তার বাবা ও বিদ্যালয়ের শিক্ষকদের। সকলের সহযোগিতা পেলে সে প্রকৌশলী হতে চায়।

আমিরুলের বাবা রাজ্জাক গোমস্তা জানান, টাকার অভাবে ছেলের ভাল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি সমাজের বিত্তবানদের কাছে ছেলের লেখাপড়া চালানোর জন্য সহযোগিতা চান।

এ ব্যাপারে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমিরুল গোমস্তা ছোটবেলা থেকেই ভাল লেখাপড়া করত। তার পড়াশুনায় আগ্রহ ছিল অনেক । তাকে একবার কোন পড়া বললে দ্বিতীয়বার বলার প্রয়োজন হত না। বর্তমানে অর্থের অভাবে আমিরুলের ভাল কলেজে ভর্তি ও লেখাপড়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। মেধাবী হওয়ায় স্কুলে তার কাছ থেকে লেখাপড়ার জন্য কোনো টাকা নেওয়া হত না বলেও জানান প্রধান শিক্ষক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »