● ●


আইএমএফে ইন্টার্নশিপ, ১০–১২ সপ্তাহ ওয়াশিংটনে কাজের সুযোগ
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইএমএফে ইন্টার্নশিপ, ১০–১২ সপ্তাহ ওয়াশিংটনে কাজের সুযোগ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ২০২৭ সালের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এফআইপি) আবেদন শুরু হয়েছে। অর্থনীতি ও সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করছেন, এমন শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ১০ থেকে ১২ সপ্তাহের এ ইন্টার্নশিপে নির্বাচিত ব্যক্তিরা আইএমএফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কাজের সুযোগ পাবেন।

আবেদনকারীকে সামষ্টিক অর্থনীতি (ম্যাক্রোইকোনমিকস) বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করতে হবে। তাঁর পিএইচডি শেষ হতে এক থেকে দুই বছর বাকি থাকতে হবে। ইন্টার্নশিপ শুরু হওয়ার সময়, অর্থাৎ ২০২৭ সালের জুনে, আবেদনকারীর বয়স ৩২ বছরের কম হতে হবে।

আগে আইএমএফের ফান্ড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিয়েছেন, এমন ব্যক্তিরা পুনরায় আবেদন করতে পারবেন না।

নির্বাচিত ইন্টার্নরা বেতন পাবেন। আন্তর্জাতিক প্রার্থীদের জন্য যাওয়া-আসার ইকোনমি শ্রেণির বিমানভাড়াও দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি প্রয়োজন এমন যোগ্য বিদেশি প্রার্থীদের ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র দিয়ে সহায়তা করবে আইএমএফ। সীমিত চিকিৎসাবিমার ব্যবস্থাও রয়েছে।

আবেদনের সময় প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), স্টেটমেন্ট অব ইন্টারেস্ট বা কভার লেটার এবং বর্তমান শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকার প্রমাণ দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাক্রমের সাম্প্রতিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থী হিসেবে নিবন্ধন ও সাম্প্রতিক ফলাফলের তথ্যসংবলিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের আইএমএফের অনলাইন আবেদন পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »