শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাবেক এমপির গাছ কেটে নেওয়ার অভিযোগ
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ১:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাবেক এমপির গাছ কেটে নেওয়ার অভিযোগ

বরিশাল-ঝালকাঠি মহাসড়কের পাশে ঝালকাঠির রায়পুর এলাকায় সাবেক মেয়র ও সাবেক এমপি এবং মহানগর আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি শওকত হোসেন হিরনের লিজ নেওয়া দেড় একর জমির অর্ধশতাধিক বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে। 
গত ৩ জানুয়ারি গভীর রাত থেকে ৪ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ৫৭টি গাঠ কেটে সরিয়ে ফেলেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত বহিস্কৃত নেতা সোলায়মান বাপ্পীর বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ করেছেন শওকত হোসেন হিরনের স্ত্রী ও সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ। 
রায়পুর এলাকায় সাবেক মেয়র হিরনের সম্পদ দেখভালের দায়িত্বে থাকা নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা নাজমুর রহমান বাদল জানান, বনায়ন করার জন্য ১৯৯৬ সালের ২২ ডিসেম্বর শওকত হোসেন হিরন ঝালকাঠি সড়ক বিভাগ থেকে রায়পুরে মহাসড়কের ডান পাশে পাশে দেড় একর জমি ৯৯ বছর মেয়াদে লিজ নেন। 
২০০০ সালে বন বিভাগের সহায়তায় ঐ জমিতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার বনজ ও ফলজ গাছ রোপন করেন হিরন। স্থানীয়রা ফল গাছ বিনষ্ট করলেও বনজ গাছগুলো বেড়ে উঠেছে গত দেড়যুগে। 

নাজমুর রহমান অভিযোগ করেন, গত ৩ জানুয়ারি রাত ১২টার দিকে শওকত হোসেন হিরনের লিজ নেওয়া জমির গাছ কেটে নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় তাকে হত্যার হুমকি দেয় বাপ্পী ও তার সহযোগীরা। ৩ জানুয়ারি রাত থেকে ৪ জানুয়ারি রাতের মধ্যে তারা রেইন্ট্রি ও মেহগিনিসহ বিভিন্ন প্রজাতির ৫৭টি গাছ কেটে রাতারাতি সরিয়ে ফেলে। 

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ তাদের লিজ নেওয়া দেড় একর জমি জবর-দখল এবং অর্ধ শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। 

অভিযুক্ত সোলায়মান বাপ্পী জমি দখল কিংবা গাছ কেটে নেওয়ার অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেন। 

সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জেবুন্নেছা আফরোজ বলেন, নানা অপকর্ম করায় বাপ্পীকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লিজ নেওয়া জমির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার বিষয়টি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহকে জানানো হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় বাপ্পীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »