শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আগে নায়িকাদের নির্দিষ্ট ছকে দেখানো হতো: তামান্না
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগে নায়িকাদের নির্দিষ্ট ছকে দেখানো হতো: তামান্না

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘বাহুবলী’তে অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান। সম্প্রতি তাকে দেখা গেছে ‘বাবলি বাউন্সার’ নামের একটি হিন্দি সিনেমায়। যেখানে একেবারে ব্যতিক্রম চরিত্রে হাজির হয়েছেন এ অভিনেত্রী।

এই সিনেমার গল্প এমন একটি এলাকার, যেখানে বেশিরভাগ মানুষ কুস্তীগির। বাবলি তথা তামান্না নিজেও ছোটবেলা থেকেই কুস্তীর প্রশিক্ষণ নিয়েছেন। এমন চরিত্রে অভিনয়ের জন্য শারীরিক দিক থেকেও নিজেকে পরিবর্তন করতে হয়েছে তামান্নার।

এ প্রসঙ্গেই চলে আসে নায়িকা-অভিনেত্রী বিষয়টি। সিনেমার পর্দায় বরাবরই নায়িকাদের একটি গৎবাঁধা ছকে উপস্থাপন করা হয়। তবে সেই ছক সাম্প্রতিক সময়ে ভেঙে গেছে বলে মনে করেন তামান্না ভাটিয়া। তিনি জানান, ছোটবেলায় যখন অভিনয় শুরু করেছিলেন, তখন দেখেছেন, নায়িকাদের একটি নির্দিষ্ট ঢঙে দেখানো হতো।
তামান্না বলেন, ‘কৈশোরেই আমি কাজ শুরু করেছিলাম। ওই সময়, আমি একেবারে টম-বয়েজ (চটপটে কিংবা ছেলেদের মতো আচরণ) ছিলাম। আমার মনে আছে, তখন আমাকে কিছু নির্দিষ্ট জিনিস শিখতে হয়েছিলো নায়িকার চরিত্র ফুটিয়ে তোলার জন্য। তখন সিনেমায় ছকে বাঁধা নিয়ম ছিলো, নায়িকা কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে।’

বর্তমানের পরিবর্তিত সময় নিয়ে তামান্নার ভাষ্য, ‘এখনকার সিনেমা অনেক বিকশিত হয়েছে, ওইসব নিয়ম এখন ভেঙে গেছে। এখন এগুলোর অস্তিত্ব নেই, তবে যখন শুরু করেছিলাম, তখন ছিলো।’

তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া তামান্না অভিনীত ‘বাবলি বাউন্সার’ সরাসরি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। ওয়েব দুনিয়া নিয়ে এ নায়িকার মন্তব্য, ‘বিভিন্ন রকম কনটেন্টের জন্য নতুন জানালা খুলে দিয়েছে ওটিটি। গত কয়েক বছর আমাদের এমন পর্যায়ে নিয়ে এসেছে যে, আমরা এখন নানান ধাঁচের সিনেমা করতে পারি এবং সেটাকে উপযুক্ত জায়গায় উপস্থাপন করতে পারি। দিনশেষে, সবকিছু তো শুধু সিনেমা হলে মুক্তি দেওয়া যায় না, তাই না?’

প্রসঙ্গত, ‘বাবলি বাউন্সার’ নির্মাণ করেছেন মধুর ভাণ্ডারকর। এতে তামান্নার সঙ্গে অভিনয় করেছেন অভিষেক বাজাজ, সাহিল ভেইদ প্রমুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »