শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আগৈলঝাড়ায় সরকারী ব্রীজের মালামাল চুরি : মামলা
প্রকাশ: ২ আগস্ট, ২০২২, ১:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় সরকারী ব্রীজের মালামাল চুরি : মামলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের আওতায় রাখা এলজিইডির পুরাতন ব্রীজের লোহার বিম ও এ্যাঙ্গেল চুরি করে বিক্রির পর পাচারের সময় জনতার হাতে মালামাল আটক হয়েছে।

খবর পেয়ে পুলিশ আটককৃত মালামাল জব্দ করেছে। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে রাজিহার ইউনিয়ন পরিষদের সচিব গৌতম পাল জানান, উপজেলা প্রকৌশল বিভাগের (এলজিইডি) ওইসব মালামাল ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়।

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ওই মালামাল তার ব্যবসা প্রতিষ্ঠান রাইচ মিলে জমা রাখেন। তিনি আরও জানান, চেঙ্গুটিয়া গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে মনির হাওলাদার রবিবার বিকেলে সরকারী ব্রীজের ছয়পিচ লোহার বিম ও এ্যাঙ্গেল চুরি করে বিক্রি করেন।

সূত্রমতে, কুষ্টিয়া জেলার সিলেরঘাট এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়ার কাছে ৪০টাকা কেজি দরে ২৭৯ কেজি মালামাল বিক্রি করার পর ভাঙ্গারী ব্যবসায়ী ভ্যানযোগে ওই মালামাল নিয়ে যাওয়ার সময় গৌরনদীর রাজাপুর এলাকায় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম ও এসআই মিল্টন মন্ডল রবিবার রাতে ঘটনাস্থলে গিয়ে সরকারী মালামাল জব্দ করে নিয়ে আসেন।

আগৈলঝাড়া থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় রাজিহার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএম খোকন বাদী হয়ে মনির হাওলাদারসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার মোবাইল ফোনে জানিয়েছেন, তিনি অসুস্থ্য থাকায় গত কয়েকদিন থেকে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মালামাল চুরির খবর পেয়ে ইউপি সদস্যকে মামলা করতে বলেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »