
আজ সব অভিমানী
চাদটাও অভিমান করে মুখ ফিরিয়ে
মেঘের আড়ালে বাকা ঠোটে অস্ফুট হাসে,
তাই বলে কি আমায় ছেড়ে তুমি চলে যাবে?
আজ সব অভিমানী
নির্ঘুম রাতে তারারা আমাকে দেখে
মুখ করে রাখে বেজায় ভারী
তাই বলে কি তুমি অভিমানে
করে রেখে যাবে আমায় নিঃশেষ…..?
আজ সব অভিমানী
মোমের আলোটাও রাগ করে
‘এই নিভলাম’ বলে নিভু নিভু করে,
তাই বলে কি অভিমান করে তুমি
রেখে যাবে কষ্টের পাহাড় আমারই অধরে…..?
আজ সব অভিমানী
কান্নাও আজ অভিমান করে
চোখ দিয়ে পরে না ঝরে,
শুধু চোখ জ্বলে উঠে
তাই বলে কি তুমি নিভাবে
বাতি অষ্টম প্রহরে……..?