শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন মোল্লারহাট’র চেয়ারম্যান সেন্টু
প্রকাশ: ১৪ জুলাই, ২০২১, ৬:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন মোল্লারহাট’র চেয়ারম্যান সেন্টু

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:

নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান কে এম মাহাবুবুর রহমান সেন্টু আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
আজ ১৪ জুলাই বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার বক্তব্যে আগামী ৫ বছরের জন্য মোল্লারহাট ইউনিয়নের মানুষের কাছে পাশে থেকে সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ইউনিয়ন বাসী যে যেমন তাকে স্নেহ ভালোবাসা দিতেন আগামী দিনেও তেমনই প্রত্যাশা করেন। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে কারো সাথে আপোষ না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোহম্মদ আবদুল হামিদ আকন,প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোহম্মদ হারূন অর রশিদ,সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হেমায়ত উদ্দিন, এনামুল হক আলম, প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীন,ইউনিয়ন পরিষদ সচিব শফিকুল ইসলাম ইলিয়াস প্রমুখ।
পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে ইউনিয়ন পরিষদ সচিব শফিকুল ইসলাম ইলিয়াস’র কাছ থেকে কাগজে কলমে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোহাইলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহম্মদ আমির হোসেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »