● ●


আপনার সিভি কে পড়ছে, মানুষ নাকি যন্ত্র
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আপনার সিভি কে পড়ছে, মানুষ নাকি যন্ত্র

নাসির (ছদ্মনাম) দুই মাসে ১২০টি চাকরিতে আবেদন করেছেন, অনলাইনে। সাড়া মিলেছে মাত্র দুটি, তা–ও প্রত্যাখ্যানের। রাত দুইটায় তিনি ভাবছেন, সমস্যাটা কি তাঁর যোগ্যতায় নাকি অন্য কোথাও?

উত্তরটা হয়তো লুকিয়ে আছে প্রথম ধাপে। অনেক প্রতিষ্ঠানে আবেদনকারীর সিভি আগে পড়ে মানুষ নয়, আবেদন বাছাই সফটওয়্যার বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম (এটিএস)।

.

২০২৬ সালের একাধিক গবেষণা বলছে, এখানে ঝুঁকি আছে। ৫৫৪টি সিভি ও ৫৭১টি চাকরির বিবরণ নিয়ে এক পরীক্ষায় দেখা গেছে, সিভির বাকি সব এক রেখে শুধু নাম বদলালেও এআই-এর সুপারিশ বদলে যায়। আরেক গবেষণায় ২ হাজার ২৪৫টি সিভি নিয়ে দেখা গেছে, এআই মডেলগুলো প্রায় সব সময় নিজেদের লেখা সংস্করণকেই বেছে নেয়। আর মানুষ নিয়োগকারীরাও (হিউম্যান এমপ্লয়ার) প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট সুপারিশ মেনে নিয়েছেন।

.

চাকরিপ্রার্থী হিসেবে কী করবেন?: ১. সহজ, পরিচ্ছন্ন ফরম্যাটে সিভি লিখুন এবং বিজ্ঞপ্তির মূল শব্দগুলো নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিন। ছবি বা জটিল নকশা অনেক সময় সফটওয়্যারকে ধাঁধায় ফেলে।

২. এআই দিয়ে ভাষা সাজান, কিন্তু মিথ্যা তথ্য যোগ করবেন না। ৩. শুধু অনলাইন আবেদন নয়, পরিচিতজন ও সরাসরি যোগাযোগেও ভরসা রাখুন।

ব্যর্থতা মানেই আপনি অযোগ্য, এমন ভাবার কারণ নেই। যন্ত্র বনাম মানুষের লড়াই এটা নয়। প্রশ্ন হলো মানুষ কি যন্ত্রের সুপারিশ চোখ বুজে মেনে নেবে?

লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »