শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্তর্জাতিক উপাধি বিশিষ্ট তপস্যা :রোকেয়া মুন্নি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক উপাধি বিশিষ্ট তপস্যা :রোকেয়া মুন্নি

বাক স্বাধীনতার নিশান লুফিতে
গণ পরিষদ পিচঢালা পথে
সর্বদলীয় ঐক্য মিছিলে
বঙ্গে দানিছো হিম্মত ।

ঝাঁঝরা পাঁজরে দাপরে বায়ান্নে
ছাত্র-শিক্ষক,জন ফেষ্টুনে
‘মাতৃভাষা বাংলা চাই ‘গর্জনে
লুফিছো বুলির কিসমৎ ।

তুমি দেখেছো একাত্তুরে
জয় বাংলা শ্রেষ্ঠ শ্লোগানে
তোলপাড় করা জনস্রোত। । দেখেছো সেই পাগল পারা
সাহসীর বুকে মাইন বাঁধা
ছিটকানো দেহখন্ড।

তুমি দেখেছো কঙ্কালের উপর
কাকের বহর দিচ্ছে ঠোকর
খাচ্ছে কতক শকুন কুকুর
বর্জ্য অস্পৃশ্য ।
তুমি সয়েছো সেদিনের হৃদয়ের দহন
বাংলা মায়ের করুণ রোদন
অসহায় দুর্বল জনতার
মৃত্যুক্ষুধার দৃশ্য ।

আ-মরি স্বাদ লেহনের তরে
জ্বালিয়ে ভিটে ক্ষমতার বলে
নিরপরাধীর বিক্ষত শব
লটকে বৃক্ষ ডালে;
ভাইয়ের বাপের খড়ম তফন
মায়ের নোলক,বোনের সম্ভ্রম
হিংস্র থাবার ছিন্ন পোশাক
যারা ছুঁড়েছিলো আলে,
কলঙ্কের মালায় অনুতপ্ত ওরাই
আজিকে বাংলার কথা বলে ।

তব মহত্ত্ব জানে বিশ্ব
জাতিসংঘে প্রমাণ সুস্পষ্ট,
আমার মায়ের ভাষাতেই আছে
অমর একুশের শোক বার্তা
আরো আছে মুক্তির অধিকার বোধের
আন্তর্জাতিক উপাধিবিশিষ্ট তপস্যা ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »