বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বেনজেমা
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ১১:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বেনজেমা

 স্পোর্টস ডেস্ক 

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন করিম বেনজেমা। কাতার বিশ্বকাপে শিরোপা হাতছাড়া করার পর দিন এ ঘোষণা দেন ফরাসি তারকা। 

বিষয়টি নিশ্চিত করে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেনজেমা লেখেন- ‘আজকের এ অবস্থানে আসার পথে আমি চেষ্টা করেছি এবং তাতে ভুলও হয়েছে। সবকিছুর জন্য আমি গর্বিত।’

তিনি আরও লিখেন- ‘আমি আমার গল্পটা লিখেছি এবং ফ্রান্সের হয়ে এখানেই এর ইতি।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেনজেমা। বিশ্বকাপের আগেই জেতেন বেলন ডি’অর।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলতে কাতারের দোহায় যান বেনজেমা; কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান প্রতিযোগিতা থেকে। 

বিশ্বকাপের ফাইনালে বেনজেমাকে কাতারের লুসাইল স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুরোধ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু কোনো অনুরোধেই কর্ণপাত করেননি বেনজেমা। 

বেনজেমার ঘনিষ্ঠদের দাবি- তার চোট অতটা গুরুতর ছিল না, কিন্তু ফ্রান্সের কোচ তাকে দেশে পাঠিয়ে দেন। দেশে ফিরে সুস্থ হয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলন ম্যাচ খেলতেও দেখা যায় তাকে। এরপরও তাকে জাতীয় দলে ডাকেননি কোচ। যে কারণে অভিমানে ফাইনালে আসেননি বেনজেমা। 

বিশ্বকাপ ফাইনালের আগে বেনজেমাকে নিয়ে উত্তেজনা তৈরি হয়। শোনা যায়, তিনি ফিট হয়ে গেছেন। ফাইনালে খেলতে পারবেন। 

ম্যাচের আগের দিন ফ্রান্সের কোচকে বারবার এ প্রশ্ন করা হয়। তিনি বিরক্ত হয়ে জানান, বেনজেমাকে ফাইনালে নামানোর কোনো চিন্তা ভাবনা নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »