সংসারের নতুন অতিথির আগমনের অপেক্ষায় নায়িকা পরীমনি। এ উপলক্ষে সম্প্রতি তাকে নানা পদের রান্না করে খাওয়ালেন তার পর্দার ‘মা’ অভিনেত্রী শিল্পী সরকার অপু। ‘স্বপ্নজাল’ সিনেমায় পরীর মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। নানা পদের খাবার রান্না ছাড়াও পরীর জন্য শাড়ি, জামা, ফুল এনেছিলেন তিনি। উপহার পেয়ে দারুণ আবেগী হয়ে পড়েন পরী। তা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন।