শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলীতে আঃলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূতে উত্তপ্ত পৌর শহর।
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে আঃলীগের  পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূতে উত্তপ্ত পৌর শহর।

এইচ.এম. রাসেল আমতলী (বরগুনা)।।
বরগুনার আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। অপরদিকে এই ঘটনায় আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রলীগ ও যুবলীগের এক অংশের নেতাকর্মীরা।
উভয়গ্রুপের এই কর্মসূচীকে ঘির আমতলীতে থমথমে অবস্থা বিরাজ করছে।


কঠোর অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী,কোনরূপ অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে উপজেলায় বারতি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাজমুল আহসান নান্নুর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল আমতলী চৌরাস্তা দিয়ে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম মুসা, উপজেলা যুবলীগ সভাপতি জিএম হাসান সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য এডভোকেট আরিফুর রহমান আরিফ,মিঠু মৃধা, জেলা আওয়ামীলীগের সদস্য শাহজাহান কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ফকির
বক্তারা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম খানের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। সভার শেষ মূহুর্তে চিকিৎসাধীন আহত মোয়াজ্জেম হোসেন খান বলেন, আমাকে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশ হত্যার উদ্দেশ্যে এই হমলা চালানো হয়, আমি এই হামলার বিচার চাই।
অপরদিকে ছাত্রলীগ ও যুবলীগের এক অংশ উপজেলার সাকিব প্লাজার সামনে এক বিক্ষোভ সমাবেশ করে, সমাবেশে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ক্ষোভ করে। এ সময় উপজেলা প্রশাসন দুই গ্রুপকে দুই দিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় আমতলী পৌর শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে গত ১৬ আগষ্ট আমতলী উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে জখন করে সন্ত্রাসীরা এর ১৬দিন পর গত ২ সেপ্টেম্বর পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সহ ৭ জনকে আসামী করে মামলা করা হয়। সেই থেকেই এই পাল্টাপাল্টি এই কর্মসূচী চলে আসছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »