সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত – ১২
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২২, ৭:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত – ১২

আমতলী (বরগুনা) প্রতিনিধি : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে বরিশালগামী মায়ের দোয়া বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটার দিকে। জানাগেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া বাসটি (বরিশাল মোট্রো-ব-১১-০১০০) যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে বুধবার সকাল সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১৫-০৪৬৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে মুড়চে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ১২ যাত্রী আহত হয়। আহত গৌরাঙ্গ (৪৯), সুখী রানী (৩৫), ইউসুফ আলী (৮৭), আবুল বারি (৫২), জহিরুল ইসলাম (৩১), আম্বিয়া (৬০), আছিয়া (৬০), রাসেল (৩২) ও জালালকে (৫৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাস গাড়ীর যাত্রী আহত মোঃ জহিরুল ইসলাম বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনেক বাস যাত্রী আহত হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌসী বলেন, আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »