শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলীতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে মুজিব বর্ষের ঘরের ভিটি নির্মান, ক্ষতিগ্রস্থরা কৃষকরা
প্রকাশ: ২ আগস্ট, ২০২২, ১১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে মুজিব বর্ষের ঘরের ভিটি নির্মান, ক্ষতিগ্রস্থরা কৃষকরা

আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে অবৈধ ‘বোমা’ (ড্রেজার) মেশিন দিয়ে বালু উত্তোলন করে মুজিব বর্ষের (১৩টি) ঘরের ভিটি ভরাট করা হচ্ছে । একই ভাবে আঠারগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালিয়ার গোজা এলাকায় মুজিব বর্ষের (২০টি )ঘরের ভিটি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে ভরাট করা হয়েছে এতে ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার ফসলি , জমি, গাছপালা ও স্থাপনা।

কৃষ্ণনগর গ্রামের ক্ষতিগ্রস্থ বাদল হাওলাদার . হাতেম হাওলাদার, মিন্টু হাওলাদার, জসিম হাওলাদার, কবির হাওলাদার . রফিক পাটোয়ারী, রিয়াজ হাওলাদার, নুর আলম হাওলাদার, শিরিন বেগম জানান, আমাদেও কৃষির ম ফসলি জমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া খালটি থেকে বালু উত্তেÍালন করায় প্রায় ১ কিলোমিটার ফসলী জমি রোপনকৃত ধান সহ ভেঙ্গে পড়েছে আরো জানি কত ক্ষতি হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। অথচ কুকুয়া আঠারগাছিয়ায় মুজিব বর্ষের ঘর নির্মানের জন্য অবৈধভাবে ‘বোমা’ (ড্রেজার) মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

পরিবেশ বিষয়ক আইনি সংস্থা ‘বেলা’সূত্রে জানা যায় , বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার ¯^ীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর বা ডোবা থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যস্থান তৈরি হয় তার কারণে আশপাশের ভূমি বা ভূমিতে অবস্থিত রাস্তা-ঘাট, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, সরেজমিন তদন্ত করে বিষয়টি দেখা হবে।

বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি জেনে তার পর মিডিয়ার কাছে বক্তব্য দেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »