শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলী বিএনপি’র কমিটি গঠনে ঘুষ নেয়ার অভিযোগে বিক্ষোভ
প্রকাশ: ১০ আগস্ট, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলী বিএনপি’র কমিটি গঠনে ঘুষ নেয়ার অভিযোগে বিক্ষোভ

আমতলী  প্রতিনিধিঃ আমতলী উপজেলা বিএনপি’র কমিটি গঠনে ঘুষ নেয়ার অভিযোগে তুলে বিক্ষোভ করেছেন তৃনমুল নেতাকর্মীরা। আজ বুধবার (১০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় আমতলী একে স্কুল সড়ক বিএনপি’র অস্হায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লার কুশপুওলিকা জুতা ও ঝাড়ু দিয়ে বিক্ষোভ প্রতিবাদ করেন।

জানা যায় গত (০২ অক্টোবর) বরগুনা আমতলী উপজেলা বিএনপি’র থানা ও পৌর আহ্বায়ক কমিটি দেয়া হয়। ১০ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি বরগুনা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ অনুমোদন করেন।

উক্ত কমিটিতে বিএনপি’র ত্যাগীও জেষ্ঠ নেতাদের দলে পদ পদবী দেয়া হয়নি ও টাকার বিনিময় পকেট কমিটি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের তৃনমূল নেতাকর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন, আমতলী উপজেলা যুবদলের সদস্য ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুল হক চৌকিদার।

বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতা মামুন মোল্লা মোটা অংকের টাকা ঘুষ বানিজ্য করে আমতলী উপজেলা ও পৌর বিএনপির কমিটি দিয়েছেন, আমরা এই কমিটি বাতিল ঘোষনা চাই।

অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান মামুন মোল্লা মুঠো ফোনে বলেন, আমতলী উপজেলা কমিটি অনুমোদন দিয়েছেন বরগুনা জেলা কমিটি এখানে আমার কোন হাত নেই,টাকার নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যদি এমন কেউ কোন প্রমান দিতে পারে তবে রাজনীতি ছেড়ে দেব।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা জানান, আমি কোন লিখিত অভিযোগ পাইনি, তাছাড়া সবকিছু আলোচনা করে সমাধান করা যায় কিন্তু এভাবে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ করলে দলের ভাবমূর্তি নস্ট হয়, আলোচনাই একমাএ সমাধান।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিঃ যুগ্ন আহ্বায়ক মঈনুদ্দিন মামুন,যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ জুবেরী,যুগ্ন আহ্বায়ক মেহেদী জামান রাকিব,যুগ্ন আহ্বায়ক আঃ রাজ্জাক, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক অসীম মৃধা, শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সোহাগ।

মৎসজীবিদলের সভাপতি কবির হোসেন তালুকদার, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর মাস্টার, স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক জসিম মেম্বার, সোহেব ইসলাম হেলাল আহ্বায়ক উপজেলা ছাএদল, মোঃ ইমরান খান সদস্য সচিব আমতলী উপজেলা ছাএদল, মনির ডাকুয়া সদস্য সচিব আমতলী সরকারী কলেজ শাখা ছাএদল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »