শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আমন্ত্রণ জানালেন মিম
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২২, ৩:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমন্ত্রণ জানালেন মিম

নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। গত ঈদে মুক্তিপ্রাপ্ত মিম অভিনীত সিনেমা ‘পরাণ’। অনবদ্য অভিনয় করে ইতোমধ্যেই দর্শক মন জয় করে ফেলেছেন তিনি।

পরাণ নির্মাতা রায়হান রাফীরে নির্মাণে মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত সিনেমা ‘দামাল’। শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সেই প্রচারণায় মেতেছেন মিমসহ পুরো টিম।

তারই প্রেক্ষিতে এবার নতুন সিনেমাটি দেখতে সবাইকে দাওয়াত দিলেন মিম। সম্প্রতি ‘দামাল’ দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘অনন্যা, রোমান এর ‘পরাণ’-এ বিয়ে হয় নাই তো কী! এবার হবে। ২৮ অক্টোবর আপনাদের সবার দাওয়াত রইল সিনেমা হলে।’

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ্দৌলা।

‘দামাল’-এ প্রতিবাদী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মিম। শুটিং শেষে তিনি জানিয়েছিলেন, এই ছবিতে আমার চরিত্রটি খুবই চমৎকার। শুরুতে খুব নরম প্রকৃতির বা স্বভাবের থাকলেও পরবর্তীতে পরিস্থিতির কারণে সে প্রতিবাদী হয়ে ওঠে। চলচ্চিত্রে একটি মেয়ের দুইটি রূপ তুলে ধরাটা কিছুটা কষ্টকর ছিল। বলা যায়, চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি।

তিনি আরও জানান, সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে ছবিতে মুক্তিযুদ্ধের সময়টা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। গল্প, চরিত্র, মেকিং- সবমিলিয়ে পুরো কাজটা করে ভালো লেগেছে।

প্রসঙ্গত, ‘দামাল’ সিনেমায় রাজ-মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »