
আমার বন্ধুর স্মৃতি
তুহিনুর রহমান
মনে কি পড়ে বন্ধু তোমার
সেই আমাদের শৈশব দিনের কথা
আমরা এক সাথে পাঠশালায় যেতাম
খেলতাম কাঁদা মাটি খেলা।
মনে কি পড়ে বন্ধু তোমার
আমার কাঁধে হাত রেখে
তুমি যেতে দুর বহু দুর
সেই দিনের সেই স্মৃতি।
মনে কি পড়ে বন্ধু তোমার
বৈশাখ আর জোষ্ট মাসে
সেই প্রচন্ড গরমের দিনে
মিয়া বাড়ির সেই আম কুড়ায়
আমরা হাসি মুখে খেতাম।
মনে কি পড়ে বন্ধু তোমার
আষাঢ় আর শ্রাবণে বর্ষার দিনে
এক সাথে ভিজতাম মাঠে ছুটাছুটি
আর পুকুরের ভরা জলে
আমরা সাঁতার কাটতাম।
মনে কি পড়ে বন্ধু তোমার
একদিন প্রচন্ড জ্বরে তোমার
দেহখানা থর থর করে কঁপন
শুরু হয়েছিল আমি তোমার
দেহে হাত দিলে ভালো হয়েছিলে।
মনে কি পড়ে বন্ধু তোমার
পৌষ আর মাঘে শীতের রাতে
আমরা পাড়ায় দলে দলে
কতরকম লোকুচুরি খেলা।
তুমি তো আমার সেই বন্ধু
সেই শৈশব কাল থেকে আমরা
আজও পাশাপাশি আছি
আমরা আজ কত বড়
তবুও আমাদের মন হয়নি
পাথক্য আমরা একি রকম
থেকে গেলাম থাকবো মরণ
কাল পযন্ত দুইজনার স্মৃতি খানি।